ঢাকা: ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামী নেতা ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দলটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এ সময় ১১-দলীয় নির্বাচনী ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরাও তার সঙ্গে থাকবেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
এরপর ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে যাবেন। সেখানে ভাষা আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন তিনি।