মাহে রমাদান উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ফুড প্যাক বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সরাইল উপজেলা পানিশ্বর ইউনিয়ন শাখা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১০টায় সরাইল উপজেলার সিতাহরন গ্রামে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন হাজি আলী আকবর সরদার এবং সঞ্চালনা করেন মো. আল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের জননন্দিত নেতা মাওলানা মো. মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখার আমির জনাব মো. এনাম খান।
বক্তারা বলেন, মাহে রমাদান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তারা জানান, রমাদানজুড়ে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।