কুমিল্লায় রমজানের আগে দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের
সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতি কেজি সবজিতে ৫ থেকে ১০ টাকা দাম বেড়েছে।
আজ সকালে কুমিল্লার বিভিন্ন বাজার গুলোতে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সবজির বাজারেও ঊর্ধ্বগতি রয়েছে। করলা ২০০ টাকা, ঢেঁড়স ১২০ টাকা, কাঁচামরিচ ১৮০ টাকা, রমজানে জনপ্রিয় ‘বেগুনি’ তৈরির লম্বা বেগুন ১২০ টাকা কেজি। গোল বেগুন ১৬০ এবং শসা ১ শ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। লেবুর হালি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকায়, তবে কিছু পণ্যে সামান্য স্বস্তি আছে। টমেটো ৫০ টাকা,এসব বাজারে পুরান ও নতুন আলুর দাম কমেছে। দাম কমে নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা। পুরান আলুর কেজি ১০ থেকে ১৫ টাকা, ফুলকপি ৩০ টাকা এবং শিম ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।
মাংস ও মাছের বাজারেও বেড়েছে দাম। সোনালি মুরগি ৩৫০ টাকা, ব্রয়লার ১৯০ টাকা এবং গরুর মাংস ৮০০ টাকা,খাসি ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। রুই, শিং, কই ও পাবদা মাছের দাম কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে। পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। খেসারির ডাল ১০০ টাকা, মুগ ডাল ১৫৫ টাকা, দেশী মসুর ১৬০ টাকা এবং ছোলা ৯০ টাকায় বিক্রি হচ্ছে। চিনি ১০০ টাকা, বেসন ৮০ টাকা এবং শুকনা মরিচ ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। পোলাওয়ের চাল ১৪০ টাকা, মিনিকেট ৮০ টাকা এবং আটাশ চাল ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া বাজারে চায়না রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা বৃদ্ধি পেয়ে ২০০ টাকা। দেশি রসুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। দেশি আদার কেজি ৮০ টাকা। চায়না আদার দাম কমে বিক্রি হচ্ছে ১৮০ টাকা।