লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড মেক্সিকোর তরুণ তারকা গিলবের্তো মোরার প্রতি আগ্রহ প্রকাশ করছে। ক্লাব টিজুয়ানার এই ১৭ বছর বয়সী খেলোয়াড়কে নিয়ে তথ্য জানিয়েছেন ট্রান্সফার সাংবাদিক সেজার লুইস মেরলো বুধবার।মোরা সম্প্রতি অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে সবার নজর কেড়েছেন। ইতিমধ্যেই তিনবার মেক্সিকোর সিনিয়র দলে খেলার সুযোগও পেয়েছেন এই নতুন প্রতিভা।মেরলো জানান, ‘মেক্সিকান এই খেলোয়াড় লা লিগা বা প্রিমিয়ার লিগে যেতে পারেন, কারণ বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড তার প্রতি সবচেয়ে বেশি আগ্রহী।’ইউরোপীয় বড় ক্লাবগুলোর নজর ইতিমধ্যেই কাড়তে সক্ষম হওয়া মোরা ভবিষ্যতে কোন ক্লাবের জার্সি পড়বেন, তা দেখার জন্য ফুটবল বিশ্ব উৎসুক।