বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (১৫ অক্টোবর) কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিওএ’র সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।সভায় দুটি এজেন্ডা নিয়ে কথা হয়। প্রথমটি সাংবিধানিক রদবদল ও দ্বিতীয়টি নির্বাচন।ইতোমধ্যে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৯ নভেম্বর ২০২৫ কক্সবাজারের হোটেল ইনানিতে নির্বাচন অনুষ্টিত হবে।