গত সপ্তাহে চেস স্টেডিয়ামে শিকাগো ফায়ারের সঙ্গে ৫-৩ হারের ম্যাচে মাসচেরানো ও মেসির মধ্যে একটি তীব্র বিতর্ক ক্যামেরায় ধরা পড়ে। এই দৃশ্যই গুজবের জন্ম দেয় যে দুইজনের মধ্যে বিরোধ আছে।তবে মাসচেরানো বলেন, ‘লিওর সঙ্গে কোনো সমস্যা নেই।আমরা কেবল শিকাগোর ডিফেন্স নিয়ে কৌশলগত আলোচনা করছিলাম। খবরে এসেছে যে তিনি আমাকে চ্যালেঞ্জ করছেন, যা সম্পূর্ণই গুজব।’তিনি আরো জানান, ‘ম্যাচে শিকাগো দুই গোলে এগিয়ে যাওয়ার পর অনেক নিচে নেমে গিয়েছিল, তাই লাইনের মধ্যে খালি জায়গা খুঁজে পাওয়া কঠিন ছিল। আমরা সেটি নিয়ে লকার রুমে আলোচনা করছিলাম।ইন্টার মায়ামি রবিবার নিউ ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে। দলটি ইতিমধ্যেই মেজর লিগ সকার (এমএলএস) প্লে-অফ নিশ্চিত করেছে। জর্দি আলবা ও তাদেও আলেন্দে দুজনেই দুইটি করে গোল করেছেন। মেসি এই ম্যাচে গোল করতে পারেননি, তবে তিন গোলে অ্যাসিস্ট ছিল তার।