ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ১,৫০০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা হলরুমে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে ব্রাহ্মণবাড়িয়া৩ সদর বিজয়নগর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সখিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জিয়াউল হক, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হকসহ বিভিন্ন দপ্তরের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।