মানবিক সহায়তার আবেদন–
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছোট গাংগাইল গ্রামে এক অসহায় পরিবারের করুণ চিত্র সামনে এসেছে। গ্রামের মৃত মন্নর আলির ছেলে মনির হোসেন দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে ভুগছিলেন। জীবনের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে গত ৩ এপ্রিল ২০২৬ তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী ও দুইটি অবুঝ সন্তান। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মনির হোসেন। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আগে থেকেই পরিবারটি আর্থিক সংকটে ছিল। তার মৃত্যুর পর সেই সংকট এখন চরম আকার ধারণ করেছে।
স্বামীহারা এই অসহায় মা এখন দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। প্রতিদিনের খাবার জোগাড় করাও যেখানে কঠিন হয়ে দাঁড়িয়েছে, সেখানে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তিনি চরম অনিশ্চয়তায় ভুগছেন।
এই অবস্থায় সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন তিনি। তার একটাই চাওয়া—একটি ছোট টং দোকান, যাতে তিনি নিজেই কিছু আয় করে সন্তানদের নিয়ে বেঁচে থাকতে পারেন।
আপনার সামান্য সহযোগিতাই পারে একটি অসহায় পরিবারকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে।
📞 বিকাশ/নগদ: 01614061301 (ফয়সাল)