র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি রনি মিয়া (২০) কে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, ভুক্তভোগী নবম শ্রেণির এক শিক্ষার্থী প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার পথে গত ২ মার্চ নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে মাধবপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
ঘটনার তদন্তে জানা যায়, আসামি রনি মিয়া ওই শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে বিভিন্ন স্থানে নিয়ে যায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৯ আসামির অবস্থান শনাক্ত করে।
গত ১৬ মার্চ ২০২৬ তারিখে ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি এলাকায় অভিযান চালিয়ে রনি মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। আজ বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মিডিয়া অফিসার কে এম শহীদুল ইসলাম সোহাগ।
র্যাব জানায়, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।