ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ অটোরিকশা আটক এবং ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৪ মার্চ ২০২৬) রাত ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই অটোরিকশাসহ তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ আবু বক্কর প্রকাশ অপু (২২), পিতা: জালাল মিয়া, সাং- রাজেন্দ্রপুর (মধ্যপাড়া)।
২. মোঃ জুবাইদ প্রকাশ জুনায়েদ (২৫), পিতা: মৃত জহিরুল হক, সাং- সোয়াবই (মধ্যপাড়া, জারুল্লা বাড়ী)।
৩. মোঃ মোস্তাক মিয়া (২২), পিতা: রবিউল্লা মোল্লা, সাং- রাজেন্দ্রপুর (গাঙ্গের পাড়, শফিকের বাড়ীর পাশে)।
তাদের সকলের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন এলাকায় বলে জানা গেছে।
এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মাদকের উৎস ও চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।