বাস মালিক ও সমিতি সংগঠন সমঝোতার ভিত্তিতে চাঁদা গ্রহণ করলে তা বৈধ বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তবে অবৈধ উপায়ে কেউ চাঁদাবাজি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বৃহস্পতিবার ঈদ-পূর্ববর্তী নৌযাত্রা নির্বিঘ্নে করার প্রস্তুতি সভা শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, গত বছর নৌ ও সড়কপথে ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল। এবার তা আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঈদের আগে ও পরে পাঁচ দিন করে মোট দশ দিন সড়ক ও নৌপথে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি থাকবে বলেও জানান তিনি।