নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
পৃথক পৃথক বৈঠকে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সঙ্গে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বাংলাদেশ-আমিরাত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি, তথ্য আদান-প্রদান এবং ধর্মীয় ও সাংস্কৃতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করতে নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।