খোশনা কিন্ডারগার্টেন স্কুলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার শেরপুরে অবস্থিত খোশনা কিন্ডারগার্টেন স্কুলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর আলী আজমত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর মসজিদ কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মুন্সি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিউল আলম এবং খোশানা বেগম। ।
এ সময় দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশনায় নৃত্য, গজল, সুরা তিলাওয়াত ও কবিতা আবৃত্তি সহ প্রায় ২৬টি ইভেন্টে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিটি আরোও প্রাণবন্ত হয়ে ওঠে।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সকল শিক্ষার্থীর জন্য ছিল সান্ত্বনা পুরস্কার।
এছাড়া শ্রেণিভিত্তিক মেধাপুরস্কার ও মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাতা পরিচালক বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে অগ্রযাত্রার কথা তুলে ধরেন এবং প্রতিটি শ্রেণিকক্ষকে মাল্টিমিডিয়া ক্লাসে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক বিদ্যালয়ের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।