ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে টানেলে জলাবদ্ধতা, দুর্ভোগে জনসাধারণ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগ সেতু সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুম এলেই টানেলটি পানিতে ডুবে যাচ্ছে।
ফলে চরচারতলা থেকে আশুগঞ্জ বাজার সড়কের এই অংশে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিদিন।
বিশেষ করে ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পানিতে ডুবে গিয়ে এসব যানবাহনের মোটর নষ্ট হয়ে যাচ্ছে।
এতে চালকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের ড্রেনগুলো অবৈধ দখলের কারণে বন্ধ হয়ে আছে।
ফলে বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না এবং সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।
তারা দ্রুত ড্রেনগুলো দখলমুক্ত করে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।