কুষ্টিয়ায় ৫২টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা
সারাদেশের মতো কুষ্টিয়াতেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথমপত্রের মাধ্যমে মঙ্গলবার সকাল ১০টায় জেলার ৬টি উপজেলার ৫২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়, যা চলে দুপুর ১টা পর্যন্ত।
এ বছর জেলায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ৭৪৩ জন।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষা কেন্দ্রের আশপাশে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
প্রশাসন জানিয়েছে, নকল প্রতিরোধে কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। কেউ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।