আশুগঞ্জে ৩,১৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে ৩,১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ১০টা ১৫ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার যাত্রাগাঁও এলাকার সাগর মিয়া (১৯), এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিসপুর এলাকার জুয়েল (১৮) ও রুবেল (৩২)।
অভিযানকালে তাদের কাছ থেকে ৩,১৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।