নবীনগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৯ এপ্রিল ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে নবীনগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আহমেদ হাসপাতালের ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুইজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. সাদ্দাম হোসেন (২৮) ও মো. হোসেন (২৬)। তারা উভয়েই কসবা উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইন অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।