জামালপুরে অবৈধভাবে জ্বালানি মজুদ: দুইজনের কারাদণ্ড
জামালপুর পৌর এলাকায় অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাতে শহরের স্টেশন রোডের লম্বাগাছ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জানা যায়, ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের মাধ্যমে পেট্রোল কিনে তা উচ্চ মূল্যে বিক্রির উদ্দেশ্যে বোতলজাত করে মজুদ করা হচ্ছিল।
এ ঘটনায় মো. হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩)-কে পেট্রোলিয়াম আইন, ২০১৬ লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।