ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ গোলচত্ত্বর এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে রৌশন জলিল স্কুলের সামনে ঢাকা-গামী সড়কে যানজটে আটকে থাকা একটি প্রাইভেটকারে সন্দেহ হলে পুলিশ তল্লাশির জন্য এগিয়ে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।
পরে গাড়িটি তল্লাশি করে ১৯৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে প্রাইভেটকারটিও জব্দ করে পুলিশ।
পলাতক আসামিরা হলেন-
ফুয়াদ হাসান সাকিব (৩১), গ্রাম- সোয়াবই, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ
মোঃ আব্দুল আলীম ওরফে মওসুম (৩১), গ্রাম- কমলপুর (আমলাপাড়া), থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।