দেশব্যাপী হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মাগুরায় ড্রপ আউট উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (০৫ এপ্রিল) সকাল ৯টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য বিভাগ, মাগুরার আয়োজনে এবং মাগুরা পৌরসভার সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল লেফট আউট শিশুদের শনাক্তকরণ এবং পজিটিভ কেস চিহ্নিত করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন মোঃ শামীম কবির। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পৌর প্রশাসক মোঃ ইমতিয়াজ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মেহেরুন্নাহার, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ মহসিন ফকির, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ আলিমুজ্জামান, ডাঃ মোহাম্মদ আব্দুল হাই এবং বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। স্বাস্থ্য বিভাগ জানায়, হাম প্রতিরোধে ঝরে পড়া শিশুদের টিকাদানের আওতায় আনতে এ ধরনের উদ্বুদ্ধকরণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।