প্রাইভেটকারে গাঁজা পরিবহনকালে আশুগঞ্জে দুই মাদক কারবারী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে গাঁজা পরিবহনের সময় দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সকাল ৬টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি সাদা রঙের প্রাইভেটকার আটক করে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হানিফ শেখ ওরফে সাদ্দাম হোসেন (৩৫), সীতাকুণ্ড, চট্টগ্রাম এবং মোঃ সোহেল ফরাজি (৩০), শরণখোলা, বাগেরহাট।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।