ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী আল আমিন ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৮ মার্চ ২০২৬) দুপুর ১টা ৪০ মিনিটে কসবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায়। সেখান থেকে আল আমিন (৪৮) ও তার সহযোগী ধনু মিয়া (৫৭)-কে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা গাঁজা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, প্রধান আসামি আল আমিনের বিরুদ্ধে এর আগে বিভিন্ন থানায় ৬টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা নরসিংদী সদর উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ভাসমান অবস্থায় বসবাস করে আসছিলেন।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে