NRB Investment & Development Alliance (NIDA) আয়োজিত এক ইফতার মাহফিলে দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রবাসী নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় চীফ হুইপ নুরুল ইসলাম মনি। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আজম খান, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, সাবেক কমিশনার আব্দুল কাইয়ুম ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মেহেরুন্নেসা মেহেরীন।
ইফতার মাহফিলে দেশি-বিদেশি (প্রবাসী) নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য, উন্নয়ন ও বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে প্রবাসীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশি-প্রবাসী বিনিয়োগকারীদের মধ্যে সেতুবন্ধন আরও জোরদার করা হবে।