ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ২০ বোতল স্কফ সিরাপ ও ২০ বোতল ভারতীয় বিয়ারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কল্যান সাগরের উত্তরপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২০ বোতল স্কফ সিরাপ ও ২০ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. মিজানুর রহমান ওরফে মিজান (৩২) এবং তার স্ত্রী মোছা. রাহেলা বেগম (২৭)। তাদের বাড়ি কসবা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কল্যান সাগরের পূর্বপাড় এলাকায়।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।