ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শতাধিক ভবঘুরে ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
সামাজিক সংগঠন মানবিক আশুগঞ্জ এর উদ্যোগে এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে রেলস্টেশনে অসহায়, ভবঘুরে ও ছিন্নমূল মানুষের হাতে ইফতার তুলে দেওয়া হয়।
ইফতার আয়োজনের অর্থায়নে সহযোগিতা করেন আশুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক, বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির মহাসচিব এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের সেক্রেটারি ডা. মোহাম্মদ খালেদ মোছান্নাহ।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।