ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৮ মার্চ) ভোর ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পিকআপ গাড়ি আটক করে তল্লাশি চালালে সেখান থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লামাপাড়া এলাকার আব্দুল হক প্রকাশ মাইনুল (৩৪) এবং সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শান্তিপুর এলাকার মোজাম্মেল হোসেন ওরফে সোহেল (২৮)।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজা ও পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।