আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে ২০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত নারী-পুরুষদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। উপহারের প্যাকেটে ছিল লুঙ্গি, শাড়ি ও থ্রি-পিস।

আসক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ইসরাত জাহান ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি ভিপি জহিরুল হক খোকন, সাবেক পৌরসভার মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সহ-সভাপতি এবিএম মুমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলি আজ্জমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সংগঠনটি গত ১০ বছর ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি রমজান ও ঈদ উপলক্ষে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে আসক ফাউন্ডেশন। অতিথিরা এ ধরনের উদ্যোগকে সমাজের জন্য ইতিবাচক বলে উল্লেখ করেন।