সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে প্রেম, আর সেই প্রেমের টানেই সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন চীনা তরুণ জংজিয়াং মামুসা। তার প্রেমিকা মায়া আক্তার, যিনি স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, প্রায় এক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইচ্যাট’-এর মাধ্যমে তাদের পরিচয় হয়। পরিচয়ের পর দ্রুতই গড়ে ওঠে ঘনিষ্ঠতা। পরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গত ১৮ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশে আসেন জংজিয়াং মামুসা।
পরিবারের সম্মতিতে ২১ ফেব্রুয়ারি তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে মামুসা তার স্ত্রী মায়া আক্তারকে নিয়ে গ্রামের বিভিন্ন মেঠোপথ ও রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন। স্থানীয়দের সঙ্গে মিশে তিনি বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন।
এদিকে চীনা এই তরুণ ইতোমধ্যে মাছ, মাংস ও বিভিন্ন দেশি খাবার খেয়ে বেশ অভ্যস্ত হয়ে উঠেছেন বলেও জানা গেছে।
মামুসা জানান, প্রয়োজনীয় পাসপোর্ট, ভিসা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তিনি তার স্ত্রীকে নিয়ে চীনে যাওয়ার পরিকল্পনা করছেন। অন্যদিকে স্বামীর সঙ্গে চীনে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মায়া আক্তারও।
স্থানীয় এলাকায় এই ব্যতিক্রমী প্রেম ও বিয়ের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি