সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারের ছাদ থেকে মালিকবিহীন অবস্থায় প্রায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রেনটির পাওয়ার কারের ছাদে পরিত্যক্ত অবস্থায় থাকা গাঁজাগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।