ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৫ হাজার টাকা ও ২টি মোবাইল ফোনসহ ৩ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া।
অভিযান সূত্রে জানা যায়, সোমবার (৩ মার্চ ২০২৬) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন মুন্সেফপাড়ার একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার পূর্ব পাশের ফ্ল্যাট (বাসা নং- ২২০/৫) থেকে এসব আলামত উদ্ধার করা হয়। ফ্ল্যাটটি প্রথম আসামির ভাড়া করা বলে জানায় কর্তৃপক্ষ।
গ্রেফতারকৃতরা হলেন—
মো. আমির (৩৮), সাং- চর লালপুর, থানা- আশুগঞ্জ;
তার স্ত্রী জরিনা বেগম (৩৭);
এবং মিজান মিয়া (৪৯), সাং- লালপুর নোয়াগাঁও, থানা- আশুগঞ্জ, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
অভিযানে উদ্ধার করা হয় ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৫ হাজার টাকা এবং ২টি মোবাইল ফোন।
এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-য় নিয়মিত মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।