রমজানের শিক্ষা নিয়ে অন্যায় ও শোষণমুক্ত ইনসাফপূর্ণ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমীর মাওলানা মোবারক হোসাইন।
সোমবার আশুগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সম্মানে উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন,” রমজানের শিক্ষা নিয়ে সমাজের সকল অন্যায় ও শোষণমুক্ত একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণ করা। বর্তমান কঠিন সময়ে পারস্পরিক ভ্রাতৃত্ব ও ত্যাগের মনোভাব নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। ”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় সাংবাদিকদের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রেখে আসছে। পাশাপাশি তাকওয়ার নীতি অবলম্বন করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানান।”
মো. শাহজাহান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সেলিম পারভেজ, মো. রোকন উদ্দিন, জাহেদুল হক জাবেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মো. আক্তার হোসেন, তসলিম উদ্দিন, আল মামুন ও মুহাম্মদ আনোয়ার হোসাইন প্রমুখ।