নিজস্ব প্রতিবেদক: জেলার প্রাণপ্রবাহ তিতাস নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা নদী রক্ষা কমিটির আহ্বায়ক শারমিন আক্তার জাহান।
পরিদর্শনকালে নদীর সীমানা নির্ধারণ, প্লাবনভূমি সংরক্ষণ, অবৈধ দখলদারদের তালিকা প্রণয়ন, উচ্ছেদ অভিযান পরিচালনা, নদী খনন, ময়লা-আবর্জনা অপসারণ এবং কচুরিপানা পরিষ্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসক বলেন, নদী রক্ষায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টায় তিতাসসহ জেলার অন্যান্য নদী ও খাল পর্যায়ক্রমে দখলমুক্ত ও পুনরুদ্ধার করা হবে।
এ সময় উপজেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ড, পৌরসভা প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও নদীকর্মীরা উপস্থিত ছিলেন। সকলের সম্মিলিত সহযোগিতায় নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।