ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, সরাইল উপজেলার বিএনপির কিছু নেতাকর্মী জুতা পায়ে শহীদ মিনারে অবস্থান নিয়ে ভাষা সৈনিক অলি আহাদ-এর কন্যা ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা-কে ফুল দিতে বাধা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে গেলে এমপি রুমিন ফারহানার আগমনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তিনি নির্ধারিতভাবে পুষ্পস্তবক অর্পণ করতে না পেরে স্থান ত্যাগ করেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।