আজ স্থানীয় এনসিপি (NCP) দল কর্তৃক প্রদত্ত সংবর্ধনার জন্য গভীর কৃতজ্ঞতা ও আবেগ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের এনসিপি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী মো. আতাউল্লাহ।
তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় সাংসদের চিফ হুইফ এমপি নাহিদ ইসলাম, সদস্য সচিব এমপি আক্তার হোসেন, এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে।
মো. আতাউল্লাহ বলেন, “এই নির্বাচন পরিচালনায় যাঁরা নিরলস পরিশ্রম করেছেন, দিন-রাত কাজ করে আমাদের পাশে ছিলেন, সকল সহযোদ্ধা, কর্মী ও সমর্থকদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। আপনাদের ঐকান্তিক প্রচেষ্টাই আমাদের শক্তি, আমাদের প্রেরণা। ঐক্যবদ্ধ থাকলে কোনো বাঁধাই আমাদের অগ্রযাত্রা থামাতে পারবে না। একসাথে এগিয়ে চলবো, ইনশাআল্লাহ।”
তিনি তার বক্তব্যে দলের সকল সদস্য ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে একতার বার্তা প্রদান করেছেন।