
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় গুলিবর্ষণের ব্যবহারকৃত একটি বিদেশি শটগান উদ্দার করেছে পুলিশ। স্থানীয়রা ধারণা করছে লায়ন শাকিল গ্রুপের প্রথম দফা হামলায় ব্যবহৃত অস্ত্র এটি৷ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কুমিল্লা–সিলেট ফোরলেন মহাসড়কের বিয়াল্লিশ্বর এলাকার পাশের একটি কাশফুল বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। ঘটনার ভিডিও স্থানীয়দের কাছ থেকে সংগ্রহকৃত।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দিপাড়া মোড়ে লায়ন শাকিলের নেতৃত্বে দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপকে লক্ষ্য করে এলোপাতারি গুলিবর্ষণ করা হয়। এতে নাজমুল আহমেদ টুটুল, শিহাব ও সাজু গুলিবিদ্ধ হন।উদ্ধার হওয়া অস্ত্রটি এই প্রথম দফার গুলিবর্ষণেই ব্যবহৃত হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।তবে জানা যায়—নিহত সাদ্দাম হোসেন (৩২) যে রাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান, সেই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি এটি নয়। সাদ্দাম হত্যার ঘটনায় ব্যবহৃত অস্ত্র এখনও পাওয়া যায়নি।অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ আজহারুল ইসলামকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ জানান, বিষয়টি আমরা এখনো জানতে পারিনি যে আসলেই কি ওই ঘটনার ব্যবহারকৃত অস্ত্র কি না এটি। উদ্ধার হওয়া অস্ত্রটি ফরেনসিক পরীক্ষায় পাঠানো হবে। আমরা তদন্ত করছি বিষয়টি অস্ত্রটি আসলে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কি না।
উল্লেখ্য, একই দিন রাতেই কান্দিপাড়ায় দ্বিতীয় দফা সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাদ্দাম হোসেন, যিনি দিলীপ গ্রুপের সমর্থক ছিলেন। দুই গ্রুপের আধিপত্য নিয়ে বিরোধ দীর্ঘদিন ধরেই চলে আসছে