বর্তমানে তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক।হাসান হাফিজের অনেক পরিচয়—কবি, প্রাবন্ধিক, রম্যলেখক, অনুবাদক, সংগঠক, গবেষক, শিশুসাহিত্যিক ও সাংবাদিক। পেশায় সাংবাদিক হলেও নেশা তাঁর লেখালেখি। মৌলিক ও সম্পাদিত মিলিয়ে দুই শতাধিক গ্রন্থ এরই মধ্যে প্রকাশিত হয়েছে।তাঁর কবিতা অনূদিত হয়েছে ফরাসি, স্প্যানিশ, চীনা, জাপানি, জার্মান, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি এবং চাকমা ভাষায়।কবির জন্মদিন উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি আয়োজিত অনুষ্ঠানে ‘হাসান হাফিজ : সত্তরের সকালে’ নামক সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। আজ বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।