রবিবার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমন্বয় সভা শেষে এ মন্তব্য করেন তিনি। সারজিস আলম বলেন, ‘যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে শাপলা প্রতীক দিতে সৎ সাহস দেখাতে পারে না, তাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগামীতে এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করবে, নির্বাচন কমিশন যদি আমাদের সঙ্গে অন্যায় করে, তাহলে এনসিপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে।’এ প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, ‘সাধারণ মানুষ ঠিক করবে (জাতীয় সংসদ নির্বাচনে) প্রভাব পড়বে কি পড়বে না।জুলাই অভ্যুত্থানের আগে রাজনৈতিক দলগুলো হাহাকার করত। কর্মসূচি দিয়ে রাস্তায় দাঁড়ানোর কোনো লোক ছিল না। বড় বড় রাজনৈতিক দলের অফিসগুলোতে ১০ জন কর্মী ছিল।’ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা বলে তিনি বলেন, ‘জুলাই সনদের আইনগত ভিত্তি থাকতে হবে।নামকাওয়াস্তে জুলাই সনদ জনগণ মেনে নেবে না।’সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রধান সমন্বয়কারী ফয়সল করিম সোয়েব। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুর আহাদ। সমন্বয় সভায় দিনাজপুরের ১৩ উপজেলা থেকে এনসিপি নেতা কর্মীরা অংশ নেন।