কমিটির আহ্বায়ক করা হয়েছে শিক্ষা স্কুলের ভারপ্রাপ্ত ডিন ও ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. ইমদাদুল হককে। সিন্ডিকেটের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই আন্দোলনবিরোধী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ভূমিকা অনুসন্ধান ও প্রতিবেদন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে।বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই ২৪ বিপ্লব সময়কালীন বিরোধীদের কর্মকাণ্ডসংক্রান্ত প্রমাণাদি, ডকুমেন্ট, ভিডিও ফুটেজ বা স্থিরচিত্র আগামী ২৮ অক্টোবরের মধ্যে দপ্তরে জমা দিতে হবে।কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, আমরা প্রাথমিক পর্যায়ে তথ্য সংগ্রহ করছি। তথ্য সংগ্রহ শেষ হলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা ও সুশাসন রক্ষায় জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে কে কী ভূমিকা পালন করেছে, তা নিরপেক্ষভাবে যাচাই করে প্রতিবেদন দাখিল করা হবে।