উম্মুল মুমিনিন উম্মে সালামা (রা.) বলেছেন, আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, ‘যখন কোনো বান্দা বিপদে পড়বে এবং নিম্নের দোয়া বলবে-
إنَّا للهِ وإنَّا إلَيْه رَاجِعُوْنَ، اَللهُمَّ أْجُرْنِي فِيْ مُصِيبَتِي، وأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا
উচ্চারণ : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
অর্থ : নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তাঁর কাছেই ফিরে যাব। হে আল্লাহ, আপনি আমার বিপদের প্রতিদান দিন এবং আমাকে বিনিময়ে এর চেয়ে উত্তম কিছু দিন।
মহান আল্লাহর তাকে বিপদের প্রতিদান দেবেন এবং বিনিময়ে এর চেয়ে উত্তম কিছু দেবেন।
মহান আল্লাহ আমাদের সবাইকে বিপদের সময় ধৈর্য ধারণ করার তাওফিক দিন এবং উত্তম বিনিময় দান করুন।