ছাতক উপজেলার সুরমা নদীতে বিআইডব্লিউটিএর টোল আদায়ের ইজারা ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। আদালতের এ আদেশের ফলে আপাতত পুরনো ইজারাদারই টোল আদায় চালিয়ে যেতে পারবেন।
হাইকোর্টের বিচারপতি এ. কে. এম. রবিউল হাসান গত ২৩ জুন ২০২৫ তারিখে এই স্থগিতাদেশ দেন। ছাতক শহরের সোহাগ আহমদ হাইকোর্টে রিভিশন মামলা নং ২২৫৪/২৫ দায়ের করে এই আদেশ প্রার্থনা করেন।
বিআইডব্লিউটিএ (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ) দেশের বিভিন্ন নদী বন্দর ও ঘাটে টোল আদায়ের দায়িত্ব ইজারা দিয়ে থাকে। ছাতকে সুরমা নদীর একটি অংশের টোল আদায়ের ইজারা নিয়ে চলছিল আইনি বিরোধ। সোহাগ আহমদ নামের স্থানীয় ইজারাদার এর আগে ঢাকার আদালতে মানি স্যুট নং ২৮/২০২৫ দায়ের করেন এবং সেখানে একটি স্থগিতাদেশ (stay order) পেয়েছিলেন।
কিন্তু গত ৪ জুন ২০২৫ তারিখে ঢাকার জেলা জজ কোর্ট মিস. আপীল নং ১১৯/২০২৫ মামলার আদেশ স্থগিত করে এবং ৩০ জুন ২০২৫ পর্যন্ত বাদী সোহাগ আহমেদকে টোল আদায় অব্যহত রাখার সুযোগ প্রদান করেন। সোহাগ আহমদ সেই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন। তিনি দাবি করেন, জেলা জজ কোর্টের আদেশ তাঁর ক্ষতির কারণ।
আবেদন শুনানি শেষে হাইকোর্টের বিজ্ঞ বিচারক একেএম রবিউল হাসান ২২৫৮/২০২৫ মামলায় গত ২৩ জুন ২০২৫ ঢাকার জেলা জজ কোর্টের ০৪.০৬.২৫ তারিখের আদেশের কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত (Stayed) করেন। ফলস্বরূপ, এই ৬ মাস বিআইডব্লিউটিএ নিজে টোল আদায় করতে পারবে না এবং পুরনো ইজারাদার আগের মতো আদায় চালিয়ে যেতে পারবেন। হাইকোর্টে এই মামলাটি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী মো. কামরুজ্জামান কচি।