সাকির আল মাহমুদ, খুলনা
শুক্রবার (১৮ এপ্রিল) খুলনার বটিয়াঘাটায় অবস্থিত “রানা রিসোর্ট এন্ড এমেজমেন্ট পার্ক” এ ঘন্টা চুক্তিতে ৪২০০-৫০০০ টাকায় রুম ভাড়া দিয়ে অল্প বয়সের মেয়েদের দিয়ে দেহ ব্যবসার অভিযোগ এর ভিত্তিতে এলাকাবাসী ও ছাত্র সম্বয়করা রিসোর্টের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।
এর আগে ১৫ এপ্রিল খুলনা থেকে ছাত্র সমন্বয়কদের একটি প্রতিনিধি দল বেশ কিছু অভিযোগের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে রানা রিসোর্টে প্রবেশ করেন। তারপর কাগজপত্র চেক করে বেশ কিছু অনিয়ম ওনারা দেখতে পায়। এরমধ্যে ১৭ বছরের ছেলে ১৮ বছরের মেয়েকে নিয়ে রুমে প্রবেশ করে আবার ওই দিনে রুম ত্যাগ করে যার ভাড়া ৪২০০ টাকা। ঐদিন একজন ম্যাজিস্ট্রেট এসে আশ্বাস দিলে সমন্বয়রা ফিরে যান। মানববন্ধন থেকে সমন্বয়ক ও এলাকাবাসীর বেশ কিছু অভিযোগ তুলে ধরেন। এর মধ্যে অল্প বয়সী মেয়েদেরকে দিয়ে দেহ ব্যবসা, পানি উন্নয়ন বোর্ডের সেচ ছিলো এমন জায়গা দখল করে নিজেদের দাবি করা, অন্য আরেকটি সরকারি জমি দখল, সুইমিং এর লকার থেকে স্বর্ণালঙ্কার সহ দামি মালামাল চুরি, খাবারের আকাশ ছোয়া মূল্য (১টি সিঙ্গারা ২৪ টাকা)। পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করার পর রিসোর্ট কর্তৃপক্ষ সেচ বন্ধ করে দেয় যার ফলে কৃষকরা চরম বিপাকে পরে। সমন্বয়ক া আরেকটি অভিযোগ করেন সমন্বয়ক তানভীর নামে একজন রানা রিসোর্ট থেকে ১০ লক্ষ টাকা চাঁদা নিয়েছেন এর সুষ্ঠ তদন্ত দাবি করা হয়েছে।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাক্ষনপাড়া) থেকে বি এন পি দুইবার মনোনয়ন দিয়েছেন এ এস এম আলাউদ্দিন ভূঁইয়াকে। ১৯৯৭ সাল থেকে উনি বি এন পির রাজনীতির সাথে জড়িত। এছাড়া ওয়াষ্টার্ন গ্রুপ, কক্সবাজারের হোটেল সী-প্যালেস এর স্বত্বাধিকারী আলাউদ্দিন ভূঁইয়া।