শ্রমিক প্রতিবেদক:
সাবেক চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেন,
আয়না ঘরে জীবন দিয়েছে বিএনপির নেতা কর্মীরা, জেল খেঁটেছে বিএনপির নেতা কর্মীরা, অত্যাচারিত হয়েছে বিএনপির নেতা কর্মীরা, হাসিনা তুমি যেখানেই পালিয়ে থাকো তোমাকে একদিন না একদিন আয়না ঘরের চেয়ারে বসানো হবে। ১৬ বছরে সাড়ে নয় বছর জেল খেঁটেছি।
হারুনের অত্যাচার এখনোও ভুলি নাই। কিন্তু তত্ত্বাবদায়ক সরকার আপনি এখনোও হারুনকে গ্রেফতার করতে পেরেছেন। যারা আমাদের চোখ উপড়ে-পেলেছে তাদেরকে কি আপনি আইনের আওতায় আনতে পেরেছেন।
কারণ আপনার আশে পাশে এখনোও আওয়ামী লীগের প্রেতাত্নারা বসে আছে। ১৪২ জন এসপি- ডিসি এখনোও কেন ক্ষমতায়। তিনি আরোও বলেন, যারা তিন বারে ভোট করে হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে। আজকে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করি নাই ।
মঙ্গলবার বিকেলে কুমিল্লা কান্দিরপাড় পার্টি অফিসে দক্ষিন জেলা বিএনপি আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলার উন্নতি ও দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য সাবেক চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক এসব কথা বলেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপি’র এাণ ও পূর্ণবাসন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন, শিল্প বিষয়ক সম্পাদক, মোঃ আবুল কালাম , বিএনপি’র কেন্দ্রীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু প্রমূখ। জনসভা পরিচালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।