ওমর ফারুক, লাকসাম
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপর্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের নির্দেশ লাকসাম উপজেলা বিএনপি কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাকসাম উপজেলা ও লাকসাম পৌরসাভা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মিলাদ ও আলোচনা সভায় লাকসাম পৌরসভা বিএনপির আহব্বায়ক আবুল হাশেম মান সভাপত্বিত উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহব্বায়ক ডা. নুর উল্ল্যাহ রায়হান, যুগ্ম আহব্বায়ক মোশারফ হোসেন মশু, শাহ আলম, লাকসাম পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলালুর রহমান মজুমদার, আবুল হোসেন মিলন, উপজেলা যুবদলের আহ্ব্বায়ক জিল্লুর রহমান ফারুক সহ উপজেলা পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। লাকসাম মডেল মসজিদের খতিব মাওলানা মহিন উদ্দিনের পরিচালনায় দোয়া মিলাদ ও কুরআন খতম পরিচালনা করেন।
বক্তারা আরাফাত রহমান কোকোর জীবন কর্ম ও ক্রিয়া অঙ্গনে তার অবদানের কথা তুলে ধরেন এবং পরকালে তার জান্নাত কামনা করেন এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।