আমিনুল ইসলাম, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রামগঞ্জের কৃতি সন্তান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের রামগঞ্জে শুভাগমন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ৩ ঘটিকায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ দিদারুল ইসলাম এর সভাপতিত্বে রামগঞ্জ মডেল কলেজের সহকারী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন ও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আব্দুল বাতেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা মাহফুজ আলমকে রামগঞ্জের সর্বস্তরের জনগণের পক্ষ হতে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাদুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোনাপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার আবুল হোসেন, রামগঞ্জ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহা, নোয়াগাঁও বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিম মিয়া, ফতেহপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, রামগঞ্জ মডেল ফরিদগঞ্জ দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল মান্নান।রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, রামগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ আজিজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, লক্ষীপুর জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব জাকির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখার আমীর নাজমুল হাসান পাটোয়ারী, পৌর আমীর অ্যাডভোকেট হাসানুল বান্না,লক্ষ্মীপুর জেলা সুরা সদস্য আমিনুল ইসলাম মুকুল, সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা দেওয়ান মোঃ ইউসুফসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা ও এর আশেপাশে প্রায় ২০০০০ এর মতো মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আমি রামগঞ্জ বাসির প্রতি কৃতজ্ঞ ও আপনাদের ভালোবাসায় মুগ্ধ। আমাদেরকে জুলাই গণঅভ্যুত্থানের স্পিট ধারণ করে বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে সহযোগিতা করতে হবে। এছাড়াও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে আগামী নির্বাচনে কোনভাবেই অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে হুশিয়ারি দেন। রামগঞ্জবাসীর দাবি দাওয়া পূরণে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।অনুষ্ঠানের শেষে অসহায় ও দুস্থ:দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।