দাউদকান্দি প্রতিনিধি
দাউদকান্দি প্রেস ক্লাবে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান এর সাথে স্থানীয় সাংবাদিকরা শুভেচ্ছা বিনিময় করেছেন।
বুধবার বিকালে নিজ বাড়ী কুমিল্লার দাউদকান্দি উপজেলা দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি যাওয়ার পথে গৌরীপুর বাসস্ট্যান্ডে দাউদকান্দি প্রেস ক্লাবের সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় দাউদকান্দি প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এইচ এম মোহন, সহ-সভাপতি মোঃ হানিফ খান, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন হাজারী, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।