আতিকুর রহমান আতিক, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সদ্য ঘোষিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ হওয়ার ২ দিনের মাথায় বাতিল ঘোষণা করেছে গাইবান্ধা জেলা জিয়া পরিযদ।
জিয়া পরিষদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির অধিকাংশ সদস্যের পদত্যাগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে উক্ত কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। জিয়া পরিষদ গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক আব্দুল আউযাল আরজু এবং সদস্য সচিব ডাঃ আ.খ.ম আসাদুজ্জামান সাজু’র যৌথ স্বাক্ষরে ঘোষিত কমিটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে জিয়া পরিষদ গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক আব্দুল আউয়াল আরজু বলেন, অনিবায্য কারণ বশতঃ গোবিন্দগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি বাতিল করা হয়েছে। পরবর্তীতে জিয়া পরিষদের সর্বস্তরের নেতা-কর্মীদের পরামর্শক্রমে খুব স্বল্প সময়ের মধ্যেই গোবিন্দগঞ্জ উপজেলা জিয়া পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও তিনি জানান। উল্লেখ্য, গত ১৯ জানুয়ারী সহকারী অধ্যাপক মতিয়ার রহমানকে সভাপতি, তাওসার রহমান তানসেনকে সাধারণ সম্পাদক ও প্রভাষক গোলাম রাব্বানী মিঠুকে সাংগঠনিক সম্পাদক করে গোবিন্দগঞ্জ উপজেলা জিয়া পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট পূর্র্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছিল।