এরশাদ রানা, ষ্টাফ রিপোর্টার
নিত্যখাবার পরিবেশনের তালিকায় থাকা অন্যতম বস্তু সয়াবিন তৈল। এই সয়াবিন তৈলের মূল্যস্ফীতিতে কুমিল্লার চৌদ্দগ্রাম সহ সমগ্র দেশের মানুষ দিশেহারা। মাত্র ১মাসের ব্যবধানে কেজিপ্রতি ৩০টাকা বেড়ে বর্তমান খোলা বাজারে এর মূল্য দাঁড়িয়েছে ২১০টাকা কেজি, যাহা ক্রয় করাটা মধ্যবিত্ত মানুষের পক্ষে অসাধ্যকর হয়ে উঠছে। কুমিল্লার পাইকারিও খুচরা বাজারগুলি ঘুরে দেখা গেছে অতি প্রয়োজনীয় এই পণ্যটির মূল্য মানুষের নাভিশ্বাসের বাহিরে যেতে শুরু করেছে। এখাতে ব্যবসায়ী নামের কিছু অসাধু সিন্ডিকেটরাও একরকম সুবিধা লুটে যাচ্ছে।যে যার মতো করে ক্রেতাসাধারণের সাথে পায়তারা করছে বলেও অভিযোগ উঠছে। জেলার রাজগন্জ, নিউমার্কেট, পদুয়ার বাজার বিশ্বরোড, চৌয়ারা বাজার, সুয়াগাজী বাজার, মিয়াবাজার, চৌদ্দগ্রাম বাজার ও মুন্সিরহাট বাজারের ক্রেতাসাধারণরা বলছেন-অতীতে এর চেয়েও বিপর্যয় মূহুর্ত আমরা দেখেছি কিন্তু সয়াবিন তৈলের মূল্য ২১০টাকা হতে কখনো দেখিনি। এসময় বাজারমুখি হওয়া গ্রামাঞ্চলের কিছু সংখ্যক দিনমজুরেরাও জানালেন তাদের অসহায়ত্বের কথা, নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন দিনমজুর বলে উঠলেন সারাদিন অন্যের কামলা দিয়ে ৫০০টাকা রোজগার করে আসলাম কিন্তু বাজারে গিয়ে যদি আমাকে সয়াবিন তৈল কিনতে হয় তাহলে অন্যসব খরচ আর করতে পারবো না।