কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে মাদকসহ এক নারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা ভারত সীমান্তের গৌরাঙ্গলা থেকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন,সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার। তিনি জানান, কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তের গৌরাঙ্গলা এলাকা থেকে ৬ কেজি গাঁজা এবং ২ বোতল ইস্কাফ সিরাপসহ মাদক কারবারি রোকসানা (৪২) কে আটক করা হয়েছে। আটক নারী বুড়িচং উপজেলার দক্ষিণ শাহ দৌলতপুর গ্রামের বাসিন্দা।
তিনি আরো বলেন, আটককৃত নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।