মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি
মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জাসাস কুমিল্লা উত্তর জেলার আলোচনা ও দোয়ার আয়োজন করেন।
রবিবার (১৯ জানুয়ারী) দুপুর দুইটায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর দলীয় কার্যালয়ে জন্মবার্ষিকীর আলোচনায় জাসাস কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক মোঃ কামাল পারভেজ ডালিমের সভাপতিত্বে সদস্য সচিব এস এম মিজানের সঞ্চালনায় আলোচনা করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনালেখ্য নিয়ে জাসাসের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা মাসুম, এইচ এম জাকির সওদাগর, জিন্নাত আলী, হুমায়ুন কবির সরকার, কামাল হোসেন ও বিভিন্ন উপজেলা জাসাসের নেতৃবৃন্দ। দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় আয়োজনটি।