মোহাম্মদ নাছিম, উখিয়া
কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে দিন দিন পাহাড় কাটার ঘটনা বেড়েই চলেছে, যা বন ও পরিবেশের ক্ষতি করছে। বন ও পরিবেশ ধ্বংসে জড়িত দুর্বৃত্তদের দৌরাত্ম্যও বৃদ্ধি পাওয়ায়। এ পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন মধ্যরাতেও অভিযান পরিচালনা করে একটি ড্রাম্প ট্রাকসহ একজন কে আটক করতে সক্ষম হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী।
শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে, জালিয়াপালং ইউনিয়নের মনখালী মেরিনড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটায় জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি ময়মনসিংহ জেলার গৌরিপুরের বাসিন্দা মোহাম্মদ সজীব (২৫)। অভিযানে ব্যবহৃত মিনি ট্রাক (ডাম্পার) এবং এক্সেভেটরও জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী জানান, সজীবকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রশাসন জানায়, অবৈধ মাটি উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে।